কখনও কখনও আমার নেশা হয়ে যায় অল্পতেই। ধর তুমি বৃষ্টিভেজা সন্ধ্যেতেই চালিয়ে দিলে 'ক্যাফে ক্যাফে...আমার প্রিয়া ক্যাফে'
তারপরই :নীল রং ছিল ভীষণ প্রিয়'
এরপর 'ধাঁধার চেয়েও জটিল তুমি' শেষ করে আস্তে আস্তে রাত বাড়বে... তুমি চালাবে ' ফির লে আয়া দিল' ...ধীরে ধীরে 'প্রেম মে তোহারে' দিয়ে নেশা চড়বে...'ঝুঁমড়িতলাইয়ার...দুনিয়া ইয়ে থোরি থোরি বেহতর লাগে' ...
এরপর লেভেলটা বাড়াতে হবে...অভিজ্ঞ নেশারুর মত...'আয়ে না বালাম'... 'নয়না মোরে তরস রহে'...'ইয়াদ পিয়া কি আয়ে'...দিয়ে 'রঞ্জিশে সহি...'
বি: দ্রঃ যাদের স্যালারি মাসের দশ তারিখে হয়...তাদের জন্য এই টোটকা। দেখুন নিখর্চায় কেমন রঙিন দুনিয়া অনুভব করা যায়।
ও হ্যা! দুপুরে শুটকী মাছ দিয়ে ভাত খেলে এক্সট্রা এফেক্ট। নিজ দায়িত্বে টেরাই মারুন।


Comments