চারদিকে এত কাজের মধ্যেও একটা কথাই বারবার মাথায় ঘুরতে থাকে—এমন কী করা যায় যাতে তোমাকে আরও একটু নিজের কাছে রাখতে পারি? যত ভালো বন্দোবস্তই করি না কেন, মনটা যেন শান্তি পায় না। মা হওয়া সত্যিই ভীষণ কঠিন। অফিসের বার্ষিক রিপোর্ট হোক, নতুন কোনো প্রজেক্ট হোক—সব কিছুর মাঝেও মনে হয়, তুমি কী খাচ্ছ? কী করছ? ঠিক আছ তো? তোমার মুখ থেকে একটি কষ্টের শব্দ শুনলেও মনে হয়, এ যেন আমারই কোনো ব্যর্থতা। হয়তো এভাবেই অধিকাংশ নারী জীবন এক পর্যায়ে এসে অর্ধেক উন্মাদ হয়ে যায়—সন্তানের জন্য অবিরাম ভাবতে ভাবতে। নিজের লাঞ্চ, নিজের যত্ন, নিজের প্রয়োজন—সবকিছুই যেন দ্বিতীয় হয়ে যায়। কাজের ফাঁকে ফাঁকে ChatGPT খুলে বসি—তোমার ডায়েট ঠিক আছে তো? আমি কি তোমার জন্য সঠিক দুধটাই বেছে নিচ্ছি? ভাবি, তোমার জন্য নতুন জামাকাপড় কিনব, দরকারি জিনিস কিনব। অথচ নিজের দিকে তাকালে দেখি, প্রায় এক বছর ধরে সেই দুটো অন্তর্বাসই ধুয়ে ধুয়ে ব্যবহার করছি; রং পর্যন্ত ফিকে হয়ে গেছে। মাতৃত্ব বড় ভয়ংকর এক অনুভূতি। কখনও মনে হয়, মা বলেই আমি এত ত্যাগ করছি। আবার কখনও মনে হয়, মা বলেই এত লড়ে যেতে পারছি। অনুভূতিটা একই থাকে, শুধু সময় বিশে...