Posts

Showing posts from May, 2026
Image
প্রিয় রুকু, ঠিক করেছি তোমায় চিঠি লিখব মাঝে মাঝে। কেন? কারণ তুমি বড় হতে হতে চিঠি লেখা এই পৃথিবী থেকে হারিয়ে যাবে বলেই আমার মনে হয়। কেউ বোধহয় আর ডায়েরির মাঝের পাতায় ছোট ছোট করে লিখবে না — “আজ আমার খুব মন খারাপ।” আজ আমার সত্যিই খুব মন খারাপ। কিন্তু আমার আর কোনো ডায়েরি নেই যেখানে লিখে রাখব মন খারাপ। কেন মন খারাপ? কারণ আমার নিজেকে খুব খারাপ মা বলে মনে হয়। অনেক চেষ্টা করেও আমি gentle parenting বিষয়টা রপ্ত করতে পারিনি। আসলে আমি নিজেও তো... না, আমার মা বা বাবা কেউই বোধহয় কোনোদিন আমার parent হতে চায়নি। তাই parenting বিষয়টা নিয়ে তারা কোনোদিন চিন্তাভাবনা করেছিলেন বলে মনে হয় না। মাঝে মাঝে ভাবি, এই যে আমরা নিজেদের এত ভালোবাসি, নিজেদের এত এত গুরুত্ব দিই — নিজের ভালো লাগা, পছন্দের রং, পছন্দের গান — অথচ আমাদের এই পৃথিবীতে আসার সময় কিন্তু আমাদের কোনো আমিত্বের অস্তিত্ব থাকে না। কী অসহায়ভাবে আমরা এসে পড়ি আমাদের অপছন্দের জায়গায়। একসময় খুব ভাবতাম এই সব কষ্ট না-পাওয়া ভুলে যাব যদি দিগচক্রবালের দিকে তাকিয়ে এক টুকরো বরফঘেরা পাহাড় দেখতে পাই। না, কলকাতার কোনোদিন পাহাড় হবে না — এই...